স্থান: সুহিলপুর বাজার সংলগ্ন এলাকা
সময়: ১১/০২/২০২৬; রাত ৮ টা
ভোটের আগের রাতে সুহিলপুর বাজারের নিকটবর্তী একটি নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পে এসে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।