সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৬; আনুমানিক ১ টা
স্তান : নাটাই উত্তর ইউনিয়ন
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন নাটাই (উত্তর) ইউনিয়নএ নারী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল বেশ উল্লেখযোগ্য। ঐ দিন সারাদিন বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করে আমার মনে হলো পূর্বের বেশ কয়েকটি জাতীয় নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিলো অনেক বেশি।
নারীরা বেশ শান্তিপূর্ন ভাবে কোনরকম ভয় ভীতি ছাড়া উৎসব মোখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এ ইউনিয়নে নারী ভোটারের উপস্থিতির হার ছিল প্রায় ৫৪%।