স্থান : বুধল ইউনিয়নে সুতিয়ারা  সরকারি প্রাথমিক বিদ্যালয় 

সময়: ১২/০২/২০২৬; সকাল ১০:০০

বুধল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতার কোন তা পাওয়া যায়নি। তবে 

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বুধল ইউনিয়নের ২নং ওয়ার্ডে সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সুতিয়ারা) এলাকায় নির্বাচনী পরিবেশ ঘিরে উত্তেজনার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী,  (বিএনপি) নেতা শ্যামলের সমর্থকরা ১১ দলীয় জোটের এজেন্টদের ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে আসে এবং তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী এজেন্টদের দাবি, তারা দায়িত্ব পালনকালে হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং কেন্দ্র ত্যাগ করতে চাপ দেয়। শুধু তাই নয়, তাদেরকে সন্ধ্যার পর এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নির্বাচন পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।