সময়: আনুমানিক দুপুর ১টা
স্থান : তেলিনগর উত্তর পাড়া নাগর বাড়ি।
১২ ফেব্রুয়ারী নির্বাচন চলাকালে ধানের শীষের এজেন্টরা জোর করে যারা একটু সহজ সরল ও ভোট দেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানে না তাদেরকে ধানের শীষ এর এজেন্টরা নিজে থেকে ধানের শীষ এ ভোট দিয়ে দিছে। তেলিনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট চলাকালে কয়েকজন সাথে কথা বলে এ কথা জানতে পারি।
তবে সবাই এ ঘটনার স্বীকার হয়নি। মূলত যারা সহজ সরল টাইপের লোক তাদেরকে এমন করেছে। আমার প্রশ্ন হলো এজেন্টরা ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবে কেন, এখানে পোলিং অফিসার আছে সহকারী পোলিং অফিসার ছিল।তাদের দায়িত্ব এই কাজ গুলো করা যে, কেউ যদি ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে না জানে তাদেরকে ভোট পদ্ধতি সম্পর্কে অবহিত করা। এখানে পোলিং অফিসার রা তাদের দায়িত্ব অবহেলা করছে।
যা মারাত্মক অন্যায় কাজ।আসলে আমাদের এলাকায় বিএনপি দলের একটু প্রভাব বেশি যার জন্য মনে হয় ভয়ে কোন কথা বলি নি। এখানে ভয়ের কি আছে তারা উপর মহলের লোকদের অবগত করলে ভালো হত। নির্বাচন চলাকালে আনুমানিক দুপুর ১ টায় আমাদের পরিচিত এক ভাবির বাসায় গিয়ে ভোট দেওয়ার কথা বললে ভাবি বলছিল যে তুমার ভাই শাপলা কলিতে ভোট দিতে চাইছিল এজেন্ট নাকি জোর করে ধানের শীষ এ ভোট দিয়ে দিছে।
পরে ভাইয়ের সাথে সরাসরি জানতে যাওয়ার পর ভাই আশেপাশে মানুষ থাকায় কোনো কিছু বলে নি। এইভাবে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনকে বিগন্ন করেছে কিছু এজেন্টরা। কিন্তু ত্রয়োদশ নির্বাচন এইভাবে হওয়ার কথা ছিল না।