তারিখ: ১২/০২/২০২৬ (নির্বাচনের দিন)
স্থান: বাসুদেব ইউনিয়ন, কোড্ডা গ্রাম
নির্বাচন এর দিন একজন প্রার্থী বাসুদেব ইউনিয়ন এর কোড্ডা গ্রামের মহিলাদের ভোটকেন্দ্রে যাতায়াত এর জন্য তাদের না জানিয়েই অটোরিক্সা পাঠিয়ে দেয়। এবং সেই অটোচালক তাদের বাড়িতে গিয়ে তাদের আসার জন্য তাগাদা দেন। অপরদিকে বাড়ির নারী সদস্যরা এই বিষয়টি স্বাভাবিক ভাবে নি এবং সেই অটো চালক কে চলে যেতে বলে। এতে অটোচালক সেই বাড়িতে অসদাচরণ করতে শুরু করে এবং এক পর্যায়ে হুমকি দেয় ❝তরা কেমনে গিয়া ভোট দেস দ্যাখমু নে❞ এছাড়াও বিভিন্ন অশালীন কথাবার্তা বলে চলে আসে।
এই ঘটনায় সেই বাড়ির নারী সদস্যরা আতংকিত হয়ে উঠে, তবে শেষ পর্যন্ত পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতায় তারা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।