তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১:৩৫
স্থান: বিরাসার, নাটাই উত্তর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া।
সকাল ১১:৩৫, নির্বাচন পূর্ব এ সময়ে নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের কিছু নারী ভোটারের সাথে আলাপ কালে তারা জানায় এ বছর তারা মিলে মিশে দল বেধে ভোট দিতে যাবে।
এ সময় তাদের কাছে প্রশ্ন ছিল, ভোটাধিকার প্রয়োগে তাদের কোনো বাঁধা বিপত্তি আছে কি না? এ প্রশ্নের জবাবে সাকিনা নামের এক নারী ভোটার বলেন, এ বৎসর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী যারা তারা আমাদের কাছের কেউনা। কোনো বাঁধার প্রশ্নই আশে না।
তবে কোনো বাঁধা আসলেও এ বছর আমরা সকলে মিলেমিশে ভোট দিতে যাব। এ সময় তাদের সাথে বেশ কিছু তরুণ নারী ভোটার ছিল। যারা ভোটাধিকার প্রয়োগে বেশ আগ্রহ প্রকাশ করে।