তারিখ: ০৭.০২.২০২৬
স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন
আমি কয়েকদিন এখানে ঘটনা সংগ্রহের জন্য কিছু পর্যবেক্ষন করেছি।এমতাবস্থায় একজন নারী এবং ওনার পরিবারের সাথে কথা হল। বাড়ির কর্তীর নাম- রিক্তা আক্তার। আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে,ওনারা এই নির্বাচন নিয়ে খুবই উৎফুল্ল এবং উত্তেজিত।
বাড়ির কর্তা বললেন যে ওনি নিজে বাড়ির নারী সদস্যদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন,তিনি আরো বলেন এবার ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এটাই আশা করেন।
বাড়ির একজন নারীকে প্রশ্ন করি যে ওনাদের কোন জোরজবরদস্তি করা হচ্ছে কিনা যে কোন নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দেবার জন্য? উত্তরে তিনি বলপন যে আমার ভোট আমি দিব,এখানে কেউ কোন বাধা দিবে না,আমার যাকে মন চায় তাকেই দিব।
পরিশেষে বাড়ির প্রতিজন নারী ভোটার শুধু এটাই বলেন যে যাতে ভোটকেন্দ্র গুলো নারীবান্ধব করা হয় এবং যাতে কোন সহিংসতা না হয়।