তারিখ: ১২.০২.২০২৬, দুপুর ১২ টা

স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন 

আজকে একটি ভোট কেন্দ্রে গিয়ে একজন ষাটোর্ধ নারী ভোটারের সাথে কথা হল 

ওনি নাকি সকাল থেকেই ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য বাড়ির সবাইকে তাড়া দিচ্ছিলি,পরে ওনার ছেলে নিজের ভোট প্রদান করে মাকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং ওনি ভোট দেয়ার জন্য লাইনেও দাড়িয়ে যান এবং অন্যান্যদের সহযোগিতায় তাড়াতাড়ি ভোট প্রদান করেন, তিনি ভোট দিতে পেরে খুব খুশি। ওনি আরো বলেন আল্লাহ যতদিন বাঁচায় রাখে যতবার নির্বাচন হবে ওনি ভোট দিবেন। ওনাকে অনেক খুশি মনে হল।