তারিখ: ১২.০২.২০২৬; দুপুর ২ টা
স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন
নির্বাচনের দিন আমি সকাল ৬.৪৫ মিনিটে গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছায়। তারপর প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হয়,আমি যে কেন্দ্রে যাই সেটা ছিল মহিলা কেন্দ্র, তারপর নির্বাচনী কেন্দ্র পর্যবেক্ষনের জন্য সবটা ঘুরে দেখতে বের হয়,তখন প্রায় ৭.১৫ মিনিট হবে গেইটের সামনে গিয়ে দেখি প্রায় ভিড় লেগে গেছে ভোটারদের। মহিলা ভোটারদের আগ্রহ দেখে কয়েকজনের সাথে কথা বলি,ওনারা জানান যে ওনারা অনেকবছর পর ভোট দেবার সুযোগ পেয়েছে,তাই কোনভাবেই মিস করতে চান না,আবার অনেকে ছিল নতুন ভোটার,তারা বলেন জীবনের প্রথম ভোট দিতে এসেছি নতুন অভিজ্ঞতা নেয়ার জন্য। তারপর মোটামুটি অনেকগুলো কেন্দ্র ঘুরে ঘুরে দেখলাম প্রতিটি কেন্দ্রে ছিল মহিলা ভোটারদের উপচে পড়া ভিড়।
তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং খুব আনন্দ করছে।অনেকে ত বলেন যে আজকে ঈদের দিনের মত লাগছে।
এবারের নির্বাচনে সকলের সমান ভোটাধিকার হয়েছে বলে সবাই মনে করেন এবং আগামীতে এমন ধারা অব্যহত রাখার আহবান করেন সবাই।