তারিখ: ১২.০২.২০২৬, সকাল ১১ টা
স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন
নির্বাচনের দিন আমি সকাল ৭.০০মিনিটে গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছায়। সেখানে প্রিজাইডিং অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কেন্দ্রের যাবতীয় পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করি। সকাল থেকে যেসকল কেন্দ্রে গিয়েছিলাম তার মধ্যে মহিলা কেন্দ্রের চিত্র ছিল ভোটারে ভরপুর। তারপর নির্বাচনী কেন্দ্র পর্যবেক্ষণের জন্য সবটা ঘুরে দেখতে বের হয়, তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে। মহিলা ভোটারদের আগ্রহ দেখে কয়েকজনের সাথে কথা বলি, মহিলা ভোটাররা জানান যে, তারা দীর্ঘ বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। ভোট দেয়াটা তাদের কাছে আনন্দ লেগেছে। তাদের মাঝে অনেকে ছিল নতুন ভোটার। তারা বলেন, জীবনের প্রথম ভোট দিতে এসেছি নতুন অভিজ্ঞতা নেয়ার জন্য। অধিকাংশ ভোট কেন্দ্রে দেখা গেছে প্রতিটি কেন্দ্রে ছিল মহিলা ভোটারদের উপচে পড়া ভিড়। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং খুব আনন্দ করছে। সবাই তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পেরে মানসিক তৃপ্তি পেয়েছে বলে জানান। এবারের নির্বাচনে সকলের সমান ভোটাধিকার হয়েছে বলে সবাই মনে করেন এবং আগামীতে এমন ধারা অব্যহত রাখার আহবান করেন সবাই।