তারিখ: তারিখ ০৮.০২.২০২৬, দুপুর ৩ টা
স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন
নির্বাচনের পূর্ববর্তী সময়ে নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের অধিকাংশ বাড়িতে নারী ভোটারদের সাথে নির্বাচনী বিষয়ক, আলোচনা ও কথোপতন করি। অধিকাংশ নারীরা জানান তাদের স্বামী প্রবাসী। এবারের নির্বাচনে ভোট দিতে যাবেন এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, আমরাতো দীর্ঘ বছর ভোট দিতে পারিনি। আমাদেরকে ভোট দিতে দেয়া হয়নি। আমরা নির্বাচনের দিন কেন্দ্রে গেলে দলীয় লোকেরা ভোট দেয়া হয়ে গেছে বলে ফিরিয়ে দিত। আবার অনেকেই জোর কের ভোট দিয়ে দেয়ার ঘটনাও বর্ণনা করেছেন অনেক নারী ভোটার। তবে এবারের নির্বাচনে তারা নিশ্চিত ছিল যে, তাদের ভোট তারা দিতে পারবে। তাই এবারের নির্বাচনে নারীরা ভোট দেয়ার জন্য অধির আগ্রহ নিয়ে বসে আছে। তাদের মাঝে রয়েছে তরুণ নারী ভোটার যারা এবারই প্রথম ভোট দিবে। তারা নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিবে এটা ভেবে তারা খুবই উৎসাহ উদ্দীপনায় রয়েছে। সবারই একটা দাবি তারা যেন নিরবচ্ছিন্ন ভোট দিতে পারে।