স্থান: নাটাই উত্তর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া।
নির্বাচন পরবর্তী সময়ে নাটাই উত্তর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘুরে কিছু সচেতন মানুষের সাথে কথা বলে আমার মনে হলো নারীরা সরকার গঠনের ভূমিকায় এবার সবচেয়ে এগিয়ে। কেননা, পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিলো অনেক বেশি। এক নারী ভোটার তার মনের অভিব্যক্তি এভাবে ব্যক্ত করেন, "আমার ভোট আমার অধিকার, এ ভোটাধিকার প্রয়োগে আমি অনেক খুশি।
যা বিগত কয়েকটি নির্বাচনে পারিনি।" তাছাড়া আরো জানতে পারি নারীরা ভোট পরবর্তী কোনোরূপ হয়রানির স্বীকার হয় নি। অধিকাংশ নারী ভোটার এবারই প্রথম কোনো বাধা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট দিতে পেরেছেন। নাটাই উত্তর ইউনিয়নের নির্বাচনী পরিবেশ এবং নারী ভোটারদের এই ইতিবাচক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি উজ্জ্বল সচিত্র ফুটিয়ে তুলেছে।