সময়: ০৮/০২/ ২০২৬ সকাল ১০টায়

স্থান:  সুলতানপুর ইউনিয়ন, সুলতানপুর এবং আশেপাশের গ্রাম।

সুলতানপুরের ৩নং ইউনিয়নের ​একটি নিম্নবিত্ত পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি তার পছন্দমতো প্রার্থীর মিছিলে অংশ নিয়েছিলেন। 

এরপর স্থানীয় প্রভাবশালীরা তার স্ত্রীকে সরাসরি জানিয়ে দেয় যে, যদি তার পরিবার ওই নির্দিষ্ট প্রার্থীর বাইরে ভোট দেয়, তবে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া তাদের টিসিবি কার্ড (সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার কার্ড) এবং তার বৃদ্ধ মায়ের বয়স্ক ভাতার কার্ড বাতিল করে দেওয়া হবে। 

অভাবের সংসারে সরকারি এই সহায়তাগুলো বন্ধ হয়ে যাওয়ার ভয়ে পরিবারটি এখন প্রচণ্ড মানসিক চাপে ছিলো এবং ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো।