সময়: ১১/০২/২০২৬ — দুপুর ২টা
স্থান: সুলতানপুর ইউনিয়ন, সুলতানপুর এবং আশেপাশের গ্রাম।
সুলতানপুরের ৭ নং ইউনিয়নের এক মধ্যবিত্ত পরিবার গত কয়েক প্রজন্ম ধরে একটি এলাকায় বসবাস করছে। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে স্থানীয় কর্মীরা তাদের বাড়িতে গিয়ে শাসন করে আসে যে, যদি ওই এলাকার 'নির্ধারিত' প্রার্থীর পক্ষে সবাই ভোট না দেয়, তবে তাদের বাড়ির পেছনের রাস্তাটি যেটা সরকারি জমিতে অবস্থিত বলে দাবি করা হচ্ছে, তা বন্ধ করে দেওয়া হবে।
এমনকি ওয়াসা বা বিদ্যুৎ সংযোগ নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে স্থানীয় প্রশাসন তাদের কোনোভাবেই সহযোগিতা করবে না। সামাজিক বিচ্ছিন্নতা এবং নাগরিক সেবা হারানো আতঙ্কে পরিবারটি এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।