সময়: নির্বাচনের পূর্বে প্রচারণার সময় (ফেব্রুয়ারি ২০২৬)
স্থান: সুলতানপুর ইউনিয়ন, রাধিকা এবং আশেপাশের গ্রাম।
রাধিকার এক যুবক তার এলাকায় একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনপ্রতিনিধির অনুসারীরা তার ছোট ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শাসিয়ে আসে।
তাদের দাবি, নির্বাচনের পর 'ভুল' প্রমাণিত হলে তার দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না এবং দোকানের সামনে অবৈধ স্থাপনার অজুহাত তুলে উচ্ছেদ অভিযান চালানো হবে। নিজের একমাত্র আয়ের উৎস হারানোর ভয়ে ওই যুবক এখন তার রাজনৈতিক কর্মকাণ্ড গুটিয়ে নিয়ে ছিলেন এবং পরিবারসহ এলাকা ছাড়ার চিন্তা করছিলেন।