সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৬; আনুমানিক ১২ টা থেকে ১২:৩০ এর মধ্যে

স্তান : বিরাসার প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

​ভোটগ্রহণের দিন দুপুরের দিকে নাটাই উত্তর ইউনিয়নের  কয়েকটি কেন্দ্রে নির্দিষ্ট প্রার্থীর পোলিং এজেন্টদের  বাধা দেওয়া এবং দায়িত্বরতদের ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। 

বিশেষ করে ইউনিয়নের তুলনামূলক দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে এই সমস্যা বেশি দেখা দেয়। এ সময় এজেন্টদের সাথে বহিরাগতদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং এজেন্টদের পুনঃনিরাপত্তা নিশ্চিত করেন।