তারিখ ১৩.০২.২০২৬; সকাল ১১ টা
স্থান: নাটাই দক্ষিণ ইউনিয়ন
নির্বাচন পরবর্তী সময়ে নাটাই দক্ষিণ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে পর্যবেক্ষণে গিয়েছিলাম।
সেখানে অধিকাংশ নারী ভোটাররা জানান তারা এবারই প্রথম নিরবচ্ছিন্ন ভোট পেরেছেন। ভোট প্রদানে তাদের কোন বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি। তাদেরকে ভোট প্রয়োগে কোন জোর করা হয়নি। কেন্দ্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা দেখে তারা খুবই নিরাপদ অনুভব করতে পেরেছেন বলে জানান। তাদের ভোট কেন্দ্রে ভোট প্রয়োগে জোর, জবরদস্তি করা হয়নি বলেও নিশ্চিত করেছেন। এবার তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পেরেছে।
তারা প্রত্যাশা করছেন ভবিষ্যতে এমন নিশ্চিদ্র নিরাপদভাবে যেন ভোট দিতে পারেন। তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।