স্থান: মজলিশপুর ইউনিয়ন, ২ নং ওয়ার্ড
সময়: ১১-০২-২৬ইং; সকাল ১১:৪০ মিনিট
মজলিশপুর ইউনিয়ন ঘুরে দেখা যায় ২ নং ওয়ার্ডের এক গর্ভবতী নারী ভোটার জ্যোতি বেগম (বয়স ৩৩) তার সাথে কথা বলে জানা যায়, এ বছরের নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন। তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া তাঁর স্বামী একজন প্রবাসী হওয়ায় দূর থেকে ফোনে তাঁকে ভোটকেন্দ্রে না যেতে পরামর্শ দিয়েছেন। পরিবার ও নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি ভোটদানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বাস্থ্যগত সমস্যা ও পারিবারিক সিদ্ধান্ত অনেক সময় ভোটার অংশগ্রহণে প্রভাব ফেলে। বিশেষ করে গর্ভবতী বা অসুস্থ ভোটারদের জন্য বিশেষ সহায়তা বা বিকল্প ব্যবস্থা না থাকলে তারা ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন।