সময়: আনুমানিক ১১:২০
স্থান: তালশহর পূর্ব তেলিনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
আজকে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের ভোট চলাকালে তালশহর পূর্ব ইউনিয়নে তেলিনগর উত্তর পাড়ায় এর মহিলার সাথে কথা বলে জানা যায় যে, ইনি বলতেছে এলাকার স্থানীয় নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগের দিন বুঝিয়েছে যে, বাংলাদেশ জামাত ইসলাম নাকি শিরা কেটে দেয়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নাকি জনগণের শিরা কেটে দিবে, এজন্য ধানের শীষ এ ভোট দেওয়ার জন্য এলাকার নেতারা বলে দিছে।
মহিলার কাছে কথা বলে বুঝতে পারলাম যে তাকে ভয় দেখিয়ে ধানের শীষ এ ভোট চাওয়া হচ্ছে। শুধু একজন না এইভাবে এলাকার অনেক মহিলাদের কে বুঝানো হচ্ছে। শুধু তাই নয়, মহিলাকে বলা হচ্ছে 'হ্যা ' ভোট হচ্ছে জামাতের (যারা শিরা কেটে দিবে) অপর দিকে না ভোট হচ্ছে ধানের শীষ এ এবং না ভোট দেওয়ার জন্য এলাকার স্থানীয় নেতারা আহবান করছে।
বিষয়টি শুনে আমার খুব খারাপ লাগলো। আমার সামনে ও দুইজন ধানের শীষ এর নেতা না ভোট দেওয়ার জন্য বলতেছে। সাধারণত গ্রামের সাধারণ মহিলারা তেমন একটা শিক্ষিত ও সচেতন নয়। ফলে তারা না ভোট দিতে বাধ্য হচ্ছে। আমার মনে হয় ভোটের আগে হ্যা এবং না ভোট সম্পর্কে জনগণকে আগে থেকে আরও ভালো ভাবে বুঝানো দরকার ছিলো। তেলিনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোটার প্রার্থীদের সাথে কথা বলে বুঝতে পারলাম বেশিরভাগ মহিলারা হ্যা এরং না ভোট সম্পর্কে কিছু বুঝে না। ফলে স্থানীয় নেতারা যেভাবে বলতেছে তাই করতেছে।