সময়: ০৯/০২/২০২৬, সকাল ১১:০০টা
স্থান: বাসুদেব ইউনিয়ন, দক্ষিণ পাড়া, কুতুব মোল্লার বাড়ি
০৯/০২/২০২৬, সকাল ১১ টার দিকে বাসুদেব দক্ষিণ পাড়া কুতুব মোল্লা'র বাড়িতে স্থানীয় ছেলেরা দলীয় প্রচারণায় এসেছিলো ভোটার স্লিপ দিতে। তখন বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা কেউ কথা বলতে রাজি হয় নি, এক পর্যায়ে স্থানীয় ছেলেরা এক প্রকার হুমকির সুরে বলেছে ❝ আমাদের মার্কায় ভোট না দিলে কিন্তু খবর আছে, অন্য কোনো মার্কায় ভোট দিলে কিন্তু আমরা দেখমু।
তখন অবস্থা ভালো হইবো না। ❞ এই বিষয়ে পরবর্তীতে জানাজানি হলে এলাকায় পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে খোজ নিয়ে জানা যায় নির্বাচন এর দিন এই পরিবার এর কোনো নারী সদস্য দুর্ঘটনার ভয়ে আর ভোটকেন্দ্রে ভোট দিতে যায় নি।