স্থান: মজলিশপুর ইউনিয়ন, ৩ নং ওয়ার্ড

সময়: ১১-০২-২৬ইং বিকাল ৪:২৫ মিনিট

মজলিশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একজন প্রবীণ নারী ভোটার, নাম মনোয়ারা বেগম (বয়স ৬৮), আসন্ন নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর সাথে কথা বলে জানা যায়, তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে শুনেছেন যে এ বছর ভোটকেন্দ্রগুলোতে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং নিজের শারীরিক দুর্বলতার কথা বিবেচনা করে তিনি ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে ভয় পাচ্ছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত না হলে তিনি ভোট দিতে যাবেন না।

ঘটনাটি থেকে বোঝা যায়, নিরাপত্তা নিয়ে গুজব বা ভয় ভীতির কারণে প্রবীণ ভোটারদের অংশগ্রহণে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা ভোটার উপস্থিতি কমার ঝুঁকি তৈরি করে।