সময়: ১২/০২/২০২৬; সকাল ১২:২০

স্থান: বুধল ইউনিয়ন 

ঘটনার ধরন: নির্বাচনকে ঘিরে  সারাদেশে তৈরি হয়েছে  উৎসবমুখর আমেজ।ভোট দিতে মানুষ  দেশের বিভিন্ন জায়গায় থেকে তার নিজ ভোটার এলাকায় এসেছে।  বুধল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এখন পর্যন্ত কোন বড় ধরনের সহিংসতা তথ্য পাওয়া যায়নি। বুধল ইউনিয়নের  অবস্থিত  বুধল উচ্চ বিদ্যালয়ে গিয়ে এক ভুক্তভোগী নারীর সঙ্গে  কথা হয়। তিনি জানান, রাজধানীর ঢাকা তার কর্মস্থল থেকে ছুটে এসেছে ভোট দিতে।  কিন্তু কেন্দ্রে গিয়ে তিনি বিস্মিত হন যখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান যে তাঁর নামে ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বিষয়টি শুনে তিনি প্রতিবাদ জানান এবং দাবি করেন, তিনি আগে কখনও ভোট দিতে আসেননি।

ভোটার জানান, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পরও তালিকায় তাঁর ভোট দেওয়া দেখানো হয়। এতে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, এটি ভোট জালিয়াতির শামিল এবং এতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।